এ তো ভালো লাগে না।
এভাবে লিখতে আর ভালো লাগে না।
নিজেকে ভেঙে ফেলাই নিয়ম।
তাহলে আমাকে কি ভেঙে দিলে আবার?
শুরু থেকে শেষ ? কিসের অফুরান বেশ ?
রোজ সেরে ওঠা। তারপর দিনের শেষে ভাঙা স্রোত বেয়ে বয়ে যাই।
কিসে যাই ? কোথায় যাই ? কতদূরে যাই ? কে চায় বহুদূরে চলে যেতে।
রোজ লিখে ফেলা সোনার বাগান। তুমি শেখো।
তুমি জানো শব্দবন্ধ। তুমি রোজ লেখো।
আর কতদূর যাওয়া আছে।
সোনালী আভায় পুড়ে যাওয়া ঘর।
আর নতমুখে ফেরা কার কাছে।
No comments:
Post a Comment