আত্মসম্মান বিকিয়ে দেওয়াও বেঁচে থাকা।
সম্মান শব্দে বোধহয় সমমান লেখা থাকে।
কোথাও সেই শব্দ নেই ,
কোথাও সেই শক্তি নেই,
অসহায় বৃদ্ধের ন্যায় বেঁচে থাকা।
আওয়াজ আসে দূর থেকে
কিসের লড়াই, কিসের এত দূরে থাকা।
মিথ্যে কঠিন ঝড়ের মত
জলের কিনার বড্ড ফাঁকা।
তারপরেও কুঠুরি হবে
কুঠুরিতে সেই ধুলোর ন্যায় বেঁচে থাকা।