যা ইচ্ছে তাই
Sunday, December 9, 2018
ভেবেছি লিখব না শক্ত কোনো কথা। মৃত্যু অবাধ্যতা। তোমার কথক এখনো বহু দূরে।
মৃত্যুকথক, শীতের দুপুর, তুমি নামতা পড়াও সুরে।
ধ্যান
সময়ের ধ্যান ভাঙা হয় না।
ভাঙা কলসী , তুলসীগাছে জল দেওয়াও হয় না।
শরীর জুড়ে তীব্র আকুতি,
পোড়ো মন্দিরে ঝোপঝাড়
চাতাল সারানো হয় না।
লাল রক্তে করা যেন লিখে গেছে শ্লোগান ,
বিপ্লবী ভক্তের দল ,
কখনো সাড়া পাওয়া যায়
কখনো যায় না।
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)