Tuesday, August 13, 2019

সময়

এখনো সমুদ্রের ভেজা পিঠ। 
কেউ কাউকে খোঁজে না। 
সময়ের নামেই নদী 
তবুও কেউ ভালোবাসা বোঝে না। 

সময়ের আরেক নাম দ্রুতি। 
অসময় হৃদয় খোঁজে না। 
বেঁচে থাকাই বেদ, শ্রুতি 
সমাজ কবিতা বোঝে না। 

Saturday, February 16, 2019

বসন্ত কই ? এখন সবে শীত।
শীতের শেষে আসবে হেসে
পাতাঝরার দিন।

হসন্ত সই। এমনই সব রীত।
দিনের কাজে , বইয়ের ভাঁজে
শোধ না করা ঋণ।

নকশিকাঁথার মাঠ। আলতাগুড়ির ঘাট।
কথার ঝাঁঝে , বুকের মাঝে
ফোটানো আলপিন।

একশো বালাই ষাট। ঘুড়ির সুতো লাট।
লিখবো কাকে ? উড়ন্ত সব ঘূর্ণিপাকে
গ্রহের নামও ভিন।