Friday, November 6, 2015

খুব মুশকিল,
আজকাল খুব বৃষ্টিবাদল,
বুঝি না ছাই ,
অঙ্ক কিম্বা সুরের মাদল,
ভুল করে যাই
অন্ধকারে।

দেশলাই, রং, হাতবাক্স,
কবিতার বই,
যা কিছু চাই ,
এমনকি নিজেও আমি
প্রেম হয়ে যাই ,
প্রেম হয়ে যাই
এই জোয়ারে।

Wednesday, November 4, 2015

সুমিত , ভাই চিঠি লিখছি লম্বা চিঠি
অনেকদিন ভাই মুখ দেখি না বন্ধুদের
কোথায় কারা কেমন আছে কেই বা জানে
কারো কারো আওয়াজ শুনি , এত দুরে
বুঝি না ছাই কোন কথার ঠিক কি মানে।

পথ ভুল হয় ,ব্যালকনিটার  মন কেমন
উইং গুলো সব বদলে গেছে
বটগাছটা এক ই রকম, সামনে সেই একই আছে
রৌদ্র , গাড়ি বস্তা ধুলো
তবুও সব বদলে গেলো।

বিকেল বেলায় ফুটবল সেই পাশের ঘরে
তখন হটাত মনে পড়ে
ধুর কোথায় কি সব ফেলে এসছি
সবাই এখন বড় হচ্ছি একলা ঘরে।

রাত্রে হটাত উঠে পড়ি , গুলতানি টা ?
ব্যালকনিতে অন্ধকারে খিল্লি করছি পাল্লা করে।
কোন মেয়ে যায় কার হাত ধরে ?
আওয়াজ দিচ্ছি ,কিম্বা আরো গোপন খবর
ভাসছে হাওয়ায় ভীষন জোরে
ভাবলেই ঠিক ঘুম পেয়ে যায়
ঘুম পেয়ে যায় ভীষন করে।

প্রত্যেক দিন ব্যস্ত সকাল ভাবি আজও
প্রত্যেক দিন আগের মতই নাস্তানাবুদ
নিজের মত খেলছি ফিরছি
কিম্বা অল্প হাওয়ায় ভাসছি
কোথাও ঠিক বন্ধুরা সব সাক্ষী সাবুদ।




Tuesday, November 3, 2015

আমি এখানে যাই , ওখানে যাই
তোমার নাকি সাহায্য চাই ?
সাহায্য চাই?
তোমার তো সব শ্রেণীকরণ
আমার শুধু ভাত আর রুটি
রোজ বিকেলে নিয়ম করে
একলা ছুটি।

কেমন আছো ?
জানার ইচ্ছা শরীর জুড়ে
বুকের মধ্যে কালি হয়েছে
কালি হয়েছে হৃদয় পুড়ে।
ছবি আঁকছি আজকাল খুব
সবার ছবি , তোমার ছবিও
কেমন আছো বলবে নাকি ?
পারলে একটা চিঠি দিও।

উপেক্ষাও খুব সহজ ছিল
যখন শব্দ সময় নিল।
নিঃশব্দ আর খুব সঙ্গীত
এর মাঝে ঠিক ছিলাম আমি
এক হওয়াতে বদলে দিলে
বদলে দিলে বৃষ্টিমাটি।

আজকাল খুব কুয়াশা হয়
জড়িয়ে আছি গাছের সাথে
জোনাকি কই ?
ঝাপসা দেখি দিনেরাতে।

আমার কিছু সাহায্য চাই
ঠিক করেছি চাইব না আর
সব দরকার বাক্সবন্দী ,
অযথা ওজন , অপ্রয়োজন
তোমার কাছে ,
অনেকটা আজ আমার কাছেও।
অনেকটা আজ
পাথরে জল
হিসেব মত গড়িয়ে যাব
একটু আধটু পথ হারাব
নতুন কি আর ?
সহজ গল্প নতুন করে ফিরে আসার।