বৃষ্টি হোক খুব। শহর ভিজে যাক। ঘরবাড়ি গাছপালা। সমুদ্রও ভিজুক যেমন ভিজে থাকে আজীবন। সব রাস্তা খালি হয়ে যাক। বেপরোয়া গাড়িগুলো পড়ে থাক। আমি একা শুয়ে থাকব রাস্তায়। যেমন মন থাকবে, তেমনি আমিও। মন ভিজবে, শরীর ভিজবে খুব।
আমি জানি তারপর বৃষ্টি থেমে যাবে। আমাকেও ভেজা শরীরে উঠতে হবে রাস্তা থেকে। ঘরে ফিরতে হবে। বেপরোয়া গাড়িগুলো ফিরে আসবে রাস্তায়। মানুষ থাকবে না। তবুও, এই এখন, এখন, খুব বৃষ্টি হোক।