Saturday, April 1, 2023

দহন

রোজ জ্বলে।
রাতের আকাশে তারার মতন।
আঁকিবুঁকি উল্কা কেটে দেয় পাপ ।

যত সমুদ্র থাকে অনাহত,
যত অবিশ্বাস স্রোত
দু'পায়ে বেড়ির মতন।

অনর্গল অন্তস্রোত বয়ে যায় প্রতি শিরায়।
রক্তে দাদামা বাজে।
এইসব সত্যি তামাদি।
সব শেষে, অবিরল হাসি হেসে 
অনন্ত দিগন্ত দু'পাশ আগল খুলে দেয়।

সেইখানে আমি আর আমার মত শব
শুয়ে থাকি গালিচা বিছানো ঘাসের মত।
রোদ্দুর ছুঁয়ে যায় অগোছালো ভাবনার জট।

জানি কোনো সত্যি শেষ সত্যি নয়।
শিরায় শিরায় বয়ে যাওয়া ঠিক ভুল ভয়।
অসীম শূন্যতা সব ভেঙে দেয়।
সব বোধ, সব জয় পরাজয়।

No comments:

Post a Comment