সুমিত , ভাই চিঠি লিখছি লম্বা চিঠি
অনেকদিন ভাই মুখ দেখি না বন্ধুদের
কোথায় কারা কেমন আছে কেই বা জানে
কারো কারো আওয়াজ শুনি , এত দুরে
বুঝি না ছাই কোন কথার ঠিক কি মানে।
পথ ভুল হয় ,ব্যালকনিটার মন কেমন
উইং গুলো সব বদলে গেছে
বটগাছটা এক ই রকম, সামনে সেই একই আছে
রৌদ্র , গাড়ি বস্তা ধুলো
তবুও সব বদলে গেলো।
বিকেল বেলায় ফুটবল সেই পাশের ঘরে
তখন হটাত মনে পড়ে
ধুর কোথায় কি সব ফেলে এসছি
সবাই এখন বড় হচ্ছি একলা ঘরে।
রাত্রে হটাত উঠে পড়ি , গুলতানি টা ?
ব্যালকনিতে অন্ধকারে খিল্লি করছি পাল্লা করে।
কোন মেয়ে যায় কার হাত ধরে ?
আওয়াজ দিচ্ছি ,কিম্বা আরো গোপন খবর
ভাসছে হাওয়ায় ভীষন জোরে
ভাবলেই ঠিক ঘুম পেয়ে যায়
ঘুম পেয়ে যায় ভীষন করে।
প্রত্যেক দিন ব্যস্ত সকাল ভাবি আজও
প্রত্যেক দিন আগের মতই নাস্তানাবুদ
নিজের মত খেলছি ফিরছি
কিম্বা অল্প হাওয়ায় ভাসছি
কোথাও ঠিক বন্ধুরা সব সাক্ষী সাবুদ।
অনেকদিন ভাই মুখ দেখি না বন্ধুদের
কোথায় কারা কেমন আছে কেই বা জানে
কারো কারো আওয়াজ শুনি , এত দুরে
বুঝি না ছাই কোন কথার ঠিক কি মানে।
পথ ভুল হয় ,ব্যালকনিটার মন কেমন
উইং গুলো সব বদলে গেছে
বটগাছটা এক ই রকম, সামনে সেই একই আছে
রৌদ্র , গাড়ি বস্তা ধুলো
তবুও সব বদলে গেলো।
বিকেল বেলায় ফুটবল সেই পাশের ঘরে
তখন হটাত মনে পড়ে
ধুর কোথায় কি সব ফেলে এসছি
সবাই এখন বড় হচ্ছি একলা ঘরে।
রাত্রে হটাত উঠে পড়ি , গুলতানি টা ?
ব্যালকনিতে অন্ধকারে খিল্লি করছি পাল্লা করে।
কোন মেয়ে যায় কার হাত ধরে ?
আওয়াজ দিচ্ছি ,কিম্বা আরো গোপন খবর
ভাসছে হাওয়ায় ভীষন জোরে
ভাবলেই ঠিক ঘুম পেয়ে যায়
ঘুম পেয়ে যায় ভীষন করে।
প্রত্যেক দিন ব্যস্ত সকাল ভাবি আজও
প্রত্যেক দিন আগের মতই নাস্তানাবুদ
নিজের মত খেলছি ফিরছি
কিম্বা অল্প হাওয়ায় ভাসছি
কোথাও ঠিক বন্ধুরা সব সাক্ষী সাবুদ।
No comments:
Post a Comment