Monday, October 12, 2015

 ভালবাসতে চাইনি তো আর
ঝরনা কলম চেয়েছিলাম ,বনলতা সেন,
ঝরনা কলম।
বুঝলে না তো?
সামান্য দাম ঝরনা কলম।
অসময়ের চাঁদ রেখেছি
দাম ছিল তার,
বাজার ভারি
বুঝলে না তো ,বনলতা সেন,
বুঝলে না তো?
তোমার শুধু জিতি হারি।
পায়ে শুধু হাওয়াই চটি
দু কাঁধেতে ইচ্ছে ডানা
বুঝলে বোলো বনলতা সেন
এভাবে আর যাওয়া যাবে না।
ঘুম হবে না দিনের শেষে
নিজের কাছেই পণ রেখেছি
সকাল বেলায় বেকার ভাতা
বুঝলে না তো,বনলতা সেন ,
বুঝলে না তো?
.........
কাজ পেয়েছি ,
নিজের জন্য ফাঁদ পাতা।




No comments:

Post a Comment