Saturday, August 8, 2015

তুই কি জানিস
      মিথ্যে কথাও আর হাঁটে না
আর আমার দু ফুট যে সীমানা
       তাতেও তোর্ আসতে মানা।

এখন আমার চোখের সামনে
             বেশ আয়না
চোখ তবুও অন্ধকারে
    তোকে ঠিক আর দেখা হয় না।

আড়চোখে তুই আমায় খুজিস ?
        এমনভাবে ঝাপসা আলোয় ?
আজও এত স্বপ্ন দেখি
         অন্ধকারে, ভীষণ কালোয়। 

No comments:

Post a Comment